বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মারক্রামের

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এইডেন মারক্রাম। ভারতের দিল্লিতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে শতক স্পর্শ করেন তিনি।

বিশ্বকাপে সাত ইনিংসে মারক্রামের প্রথম সেঞ্চুরি এটিই। ২০১৯ আসরে ওভালে বাংলাদেশের বিপক্ষে ৪৫ ছিল মারক্রামের আগের সেরা।

বিশ্বকাপে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের আগের দ্রুততম সেঞ্চুরি ছিল এবি ডি ভিলিয়ার্সের, ২০১৫ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে।

এর আগে দ্রুততম সেঞ্চুরিটি ছিল আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ানের। ২০১১ আসরে ইংল্যান্ডের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৫০ বলে।

এই রেকর্ডের তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৫ আসরে শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শতক ছুঁয়েছিলেন ৫১ বলে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit