বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে চীনের আপত্তি মার্কিন বাহিনী ‘কাপুরুষ’, বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি ইরানের বিমানবন্দরে ড্রোন হামলার জন্য মস্কোকে দায়ী করলো জার্মানি ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা জারি চোট সেরে আফগানদের বিপক্ষে ফিরলেন বুমরাহ আকস্মিক রদবদলের জেরে মিসবাহর পদত্যাগ রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতায় চট্টগ্রাম বন্দর থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা ‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

ঝালকাঠিতে রুবেল গাজীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে একঘণ্টা অবরোধ, মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১২৪ Time View

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে রুবেল গাজী (২২) নামের এক যুবককে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক এ ঘণ্টা অবরোধ রেখে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সড়কের নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় এ কর্মসূচি পালন করে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। এক ঘণ্টা অবরোধ থাকায় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সঠিক বিচারের আশ^াস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।মানববন্ধনে নিহতের বাবা জসীম গাজী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় কয়া এলাকায় স্থানীয় প্রতিপক্ষ অহিদুল ইসলাম মৃধা ও রফিক মৃধা, সোহেল মাঝি, সাইদুল ফকির,সালাম ফকিরসহ ১৭-১৮ জন মিলে রুবেল গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।

রাতেই লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। নিহতর স্বজনদের কান্নায় বাতাস ভাড়ি হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের বাবা, মা, স্বজন ও এলাকাবাসী অংশ নেয়।মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বাবা জসীম গাজী ও স্থানীয় যুবক রাকিব গাজী।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, এক ঘণ্টা সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সঠিক বিচারের আশ^াসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit