বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

চির নিদ্রায় ভারতের চন্দ্রযানের ল্যান্ডার ও রোভার?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফের শুরু হয়েছে চন্দ্রপৃষ্ঠের নতুন রাত। আঁধার নেমেছে চন্দ্রভূমিতে। সেই আঁধারেই তলিয়ে যাওয়ার দশা হয়েছে ভারতের চন্দ্রযান-৩ এর দুই অংশ ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের।

সফল মিশনের পর প্রায় দুই সপ্তাহজুড়ে ইসরোর কাছে নানা তথ্য উপাত্ত পাঠায় চন্দ্রযানটি। এরপর রাত নামে চাঁদের দুনিয়ায়। আর সেই রাতেই চার্জ ফুরিয়ে আসায় বিক্রম ও প্রজ্ঞানকে পাশাপাশি ঘুম পাড়িয়ে দেয় ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির আশা ছিল চন্দ্র দিবস এলেই সূর্যের আলোক ছোঁয়ায় ফের জেগে উঠবে বিক্রম ও প্রজ্ঞান।

তবে সেই আশায় গুঁড়েবালি। পুরো চন্দ্র দিবস ফুরিয়ে গেলে ঘুম ভাঙেনি চন্দ্রযানের দুই অংশের। তাই ফের রাত নামায় চন্দ্রযানের আশা একরকম ছেড়েই দিয়েছে ইসরো। যদিও সংস্থাটি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

তবে সংস্থাটির বিজ্ঞানীরা বলছেন, ল্যান্ডার ও রোভারের ঘুম ভাঙার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। 

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit