বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বাংলাদেশকে শুভকামনা জানাল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : ভালোবাসার প্রতিদান ভালোবাসাতেই দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টাইনাদের জানপ্রাণ সব ফুটবলে মগ্ন। বাংলাদেশ মগ্ন ক্রিকেটে। ফুটবলে আর্জেন্টিনাকেই অকুণ্ঠ সমর্থন দেয় কোটি বাংলাদেশি। এখন বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দিচ্ছে আর্জেন্টিনা। চলতি ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে টাইগারদের শুভকামনা জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এই ভালোবাসা আদান-প্রদানের সূচনা হয়েছিল কাতার ফুটবল বিশ্বকাপে। আর্জেন্টিনার মেসি বাহিনীর ফুটবল বিশ্বকাপ জয়ের সময়টাতেই মূলত বাংলাদেশিদের আর্জেন্টিনা প্রেমের মহাকাব্য পৌঁছে যায় মেসিদের দোরগোড়ায়। আসতে থাকা পাল্টা ভালোবাসার বার্তা।

আর্জেন্টাইনরা খুঁজে বের করে বাংলাদেশিদের প্রিয় খেলা ক্রিকেটকে। ভালোবাসার পাল্টা স্রোত তারা পাঠায় ক্রিকেট সমর্থন দিয়ে।

ফুটবল বিশ্বকাপ জয়ের উন্মাদনা কমলেও বাংলাদেশকে মনে রেখেছে আর্জেন্টিনা। তাইতো ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে সাকিব আল হাসানের দলকে শুভকামনা জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit