বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

৪৮ বছর পর বিশ্বকাপের একক দায়িত্ব পেল ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্কনিউজঃ ১০ দলের বিশ্বকাপ। এই ১০ দলের মধ্যে পাঁচটিই এশিয়ার প্রতিনিধি। আবার আসরও বসছে এশিয়াতে। ৫ অক্টোবর থেকে টানা ৪৫ দিন ক্রিকেট খেলায় বুঁদ হয়ে থাকার সুযোগ এসেছে।

চার বছর পর পর ৫০ ওভারের এই বিশ্বকাপ প্রথমবার হচ্ছে ভারতে। এ খেলা ঘিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এমনই পাঁচটি দিক থাকছে আপনাদের জন্য।

এই প্রথম পুরোপুরি এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত। ১৯৮৭ সালে প্রথমবার ভারত বিশ্বকাপ আয়োজকের তালিকায় নাম লেখায়, সেবার সঙ্গী ছিল পাকিস্তান। এরপর ১৯৯৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এই উপমহাদেশের তিন দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায়।

২০১১ সালে প্রথমবার আয়োজকের খাতায় নাম লেখায় বাংলাদেশ, সেবারও তিন দেশ-বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা মিলে বিশ্বকাপের ম্যাচগুলো হোস্ট করে। এর এক যুগ পরে ও বিশ্বকাপ শুরুর ৪৮ বছর পর এসে এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত।

কিউএনবি/বিপুল/০৪.১০.২০২৩/রাত ১০.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit