শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম

কুপিয়ে জখমের ২১ দিন পর যুবকের মৃত্যু

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩৫৮ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়ার ২১ দিন পর রুবেল গাজী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার  (৪ অক্টোবর ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় দপদপিয়ার কয়া এলাকায় তাকে কুপিয়ে আহত করা হয়।
 
বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন। নিহত রুবেল গাজী দপদপিয়া ইউনিয়নের কয়া এলাকার জসীম গাজীর ছেলে।এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ১৮ জনকে আসামি করে নলছিটি থানায় মামলা করেছিলেন নিহতের পিতা জসীম গাজী। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছেন।
 
পুলিশ সূত্রে জানা গেছে , গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় কয়া এলাকায় মামলার আসামিরা রুবেল গাজীকে অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ নিলে উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। 

সেখানে  চিকিৎসা নেওয়ার পর বুধবার দুপুরে তার মৃত্যু হয়।  নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন , এ ঘটনায় বেশ কিছু আসামিদের গ্রেফতার করা হয়েছে তারা জামিনে রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit