বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

জিমে ব্যস্ত আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২২৬ Time View

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্য়ে এনেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গেল সপ্তাহেই ছিমছামভাবে সম্পন্ন হয়েছে শুভশ্রীর সাধের অনুষ্ঠান।

কিন্তু তার মাঝে নিয়মিত জিমে যাচ্ছেন শুভশ্রী। শেয়ার করছেন জিমের এক্সারসাইজের ভিডিও। সেই ভিডিও দেখেই নেটিজেনদের মধ্য়ে হইচই। অভিনেত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা। সোজা সাপটা শুভশ্রীকে কেউ কেউ লেখেন, এই অবস্থায় জিম করে কি আপনি ঠিক করছেন? অনেকে আবার লেখেন, অন্যকে নকল করা ঠিক নয়।

২০২০ সালের ১২ সেপ্টেম্বর শুভশ্রী-রাজ চক্রবর্তীর প্রথম সন্তান যুবানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি একরত্তি। রাজ-শুভশ্রীও ছেলের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন।

দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়ে যুবানের উচ্ছ্বাসে ফেটে পড়ার একটি ছবি পোস্ট করেছিলেন রাজ ও শুভশ্রী। ক্যাপশনে লিখেছিলেন, বড় দাদা হিসেবে যুবানের প্রমোশন হয়ে গেল।

নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এরপর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ। একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit