শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

খেলার সময় হঠাৎ ধসে পড়ল দেয়াল, পশ্চিমবঙ্গে প্রাণ গেল তিন শিশুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে দেয়াল ধসে তিন শিশুর মৃত্যু হয়েছে। সেখানকার বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্রামে এই ঘটনা ঘটে।

ওই তিন শিশুর পরিচয় জানা গেছে। তারা হলো- রোহন সর্দার (৫), নিশা সর্দার (৪) এবং অঙ্কুশ সর্দার (৩)।

জানা গেছে, শুক্রবার বিকালের পর থেকেই বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। প্রায় সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। শনিবার সকালে বৃষ্টি একটু কমেছিল। তখন বোড়ামারা গ্রামের একটি কাঁচা বাড়ির সামনে ওই তিন শিশু খেলছিল। আচমকা ওই বাড়ির দেয়ালের একাংশ হুর মুড়িয়ে ধসে পড়ে। এতেই চাপা পড়ে তিন শিশু।

দেয়াল ভেঙে পড়ার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। বেশ কিছু সময় চেষ্টা করার পর স্থানীয় লোকজন ভাঙ্গা দেয়ালের ধ্বংসস্তূপ থেকে তিন শিশুকে উদ্ধার করে।

শিশুদের উদ্ধার করার পর বিষ্ণুপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit