শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

নাচলেন মিরাজ, গাইলেন নাসুম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচ জিতে নিয়ে বাংলাদেশ দল আছে ফুরফুরে মেজাজে। আজ ছিল না কোনো অনুশীলন। পরের ম্যাচ আগামী ২ অক্টোবর। তার আগে অবশ্য শনিবার দিনটা কাটাতে হয়েছে ব্যস্ততায়। টাইগাররা আজ সেরেছে বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোসেশন। সেখানে নেচে-গেয়ে আনন্দময় মুহূর্ত কাটাতে দেখা গেছে তাদের।

আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে ফটোসেশনের মুহূর্তের একটি টিজার প্রকাশ করা হয়েছে। সেখানে নাচতে দেখা গেছে মেহেদি হাসান মিরাজকে। আর স্পিনার নাসুম আহমেদ হয়ে উঠেছিলেন গায়ক।

ছবিতে বিশ্বকাপ খেলতে যাওয়া পুরো বাংলাদেশ ক্রিকেট দলকে উজ্জ্বীবিতই মনে হয়েছে। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট হাতে বুনো উদযাপন করতে দেখা গেছে। এছাড়া মুশফিকুর রহিমও ছিলেন বেশ প্রাণবন্ত। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম সবাই মেতে উঠেছিলেন আনন্দ উল্লাসে।

তবে সাইলেন্ট কিলার হিসেবে খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ এদিনও ছিলেন আড়ালেই। প্রকাশিত ট্রেইলারের ভিডিওর কোথাও দেখা যায়নি তাকে।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit