শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিশ্বকাপে নজর কাড়তে পারেন যে ৫ পেসার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদে ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে ৫ অক্টোবর। এবার বিভিন্ন দেশের পাঁচ পেসার বিশ্বকাপজুড়ে নজর কাড়তে পারেন বলে মনে করেন সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার ডেইল স্টেইন। আইসিসির প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওতে স্টেইনকে পছন্দের পাঁচ পেসারের নাম প্রকাশ করতে দেখা যায়। সেখানে সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বলেন, পাঁচজন পেসার এবারের বিশ্বকাপে নজর কাড়তে পারেন। তারা হলেন- দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, ভারতের মোহাম্মদ সিরাজ, ইংল্যান্ডের মার্ক উড, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

বিশেষভাবে, স্টেইন সেখানে শাহিন আফ্রিদি ও রোহিত শর্মার মধ্যে থ্রিলিং লড়াইয়ের আভাস দিয়েছেন। পাকিস্তানি পেসারের বোলিং আক্রমণকে চিত্তাকর্ষক ও উপভোগ্য বলে মন্তব্য করেন তিনি। চলতি বছর ১২ ম্যাচে আফ্রিদির শিকার ২৪ উইকেট। অন্যদিকে দারুণ ফর্মে আছেন সিরাজ ও উড। ১৪ ম্যাচে এ বছর সিরাজ নিয়েছেন ৩০ উইকেট। কিছুদিন আগে এশিয়া কাপের ফাইনালে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। তার অসাধারণ নৈপুণ্যে লঙ্কানরা ফাইনালের মতো লড়াইয়েও মাত্র ৫০ রানে গুটিয়ে যায়।

এছাড়া, সর্বশেষ অ্যাশেজ সিরিজে বোলিংয়ে আগুন ঝরিয়েছেন ইংলিশ পেসার মার্ক উড। শেষদিকে সুযোগ পেয়ে ৩ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। ক্রিস ওকসের সঙ্গে তার জোটবদ্ধ পারফরম্যান্সে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করতে সক্ষম হয় ইংল্যান্ড। কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও প্রোটিয়া তারকা রাবাদারা ইনজুরি এবং ফর্মহীনতা মিলিয়ে তেমন আলোচনায় নেই। তবে তারাও মেগা আসরে দাপট দেখাতে নিশ্চয়ই কার্পণ্য করবেন না!

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit