শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

নাগোরনো কারাবাখের ৮০ শতাংশ মানুষ পালিয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাগোরনো কারাবাখে বসবাসরত আর্মেনিয়ান নৃগোষ্ঠীর ৮০ শতাংশ বাসিন্দা পালিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, এতে অঞ্চলটি প্রায় জনশূন্য হয়ে গেছে।

সম্প্রতি অঞ্চলটিতে অভিযান চালায় আজারবাইজান। অঞ্চলটিতে বসবাসরত অস্ত্রধারী গোষ্ঠীকে আজেরি বাহিনী অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানায়। এরপর বিছিন্নতাবাদী শাসিত নাগোরনো কারাবাখ প্রজাতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, নাগোরনো-কারাবাখে বসবাস করে আসা এক লাখের বেশি জাতিগত আর্মেনীয় দেশটি ছেড়ে পালিয়েছে। অঞ্চলটির বাসিন্দারা আজারবাইজানের অংশ হিসেবে থাকতে চান না। এ ছাড়া জাতিগত নির্মূলের ভয়ও রয়েছে তাদের।
তবে আজারবাইজান বলছে, তারা তাদের দেশের সব বাসিন্দাকে সমান চোখে দেখে। কিন্তু আর্মেনিয়ার মুখপাত্র বিষয়টিকে ‘ডাহা মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।

নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। তবে তিন দশক ধরে জাতিগত আর্মেনীয়রা দেশটি পরিচালনা করে আসছিলো। গত ১৯ সেপ্টেম্বর দেশটিতে ২৪ ঘণ্টার সামরিক অভিযান চালায় আজারবাইজান সেনাবাহিনী। এতে দুই শতাধিক আর্মেনিয় নিহত হয়।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit