বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর (২০২৩) বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। বাদ আসর হতে খতমে কোরান, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের মাঝে তবারুক বিতরণ করা হয়। মাহফিলে সভাপত্বিত করেন সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামাল এবং সঞ্চালনা করেন স্বাস্থ্য-সমাজকল্যাণ সম্পাদক ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপপরিষদের সদস্য-সচিব মোহাম্মদ মনসুর আলী চৌধুরী। 

বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপপরিষদের আহবায়ক আলহাজ্ব মোঃ খোরশেদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ জকরিয়া, নাছির উদ্দিন, মোঃ আবদুল মাবুদ প্রমুখ। কুরআন খতম করেন মদিনাতুল উলুম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা শিক্ষক মিফতাহুল আরবারের তত্ত্বাবধানে তাঁর মাদরাসার ১০জন হাফেজ ছাত্র। মাহফিলে তকরির পেশ করেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মুফতি মুহাম্মদ মহিউদ্দীন আল কাদেরী এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর সিনিয়র ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নাদভী।  সমিতির যে সকল মুরুব্বি ও কর্মকর্তা এবং জীবন সদস্য ইন্তেকাল করেছেন তাঁদের সকলের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থদের রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সমিতির কর্মকর্তা, জীবন সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সভাপতি জনাব জয়নুল আবেদীন জামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মেসবাহ উদ্দীন জঙ্গী চৌধুরী, নির্বাহী পরিষদের সহসভাপতি মোঃ মহিউল ইসলাম মহিম, অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), যুগ্ম সাধারণ সম্পাদক মাহ্মুদ সালাহ্উদ্দীন চৌধুরী, মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. আনিচ উল মাওয়া (আরজু), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সাহিত্য ও সেমিনার সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, ক্রীড়া সম্পাদক সৈয়দ আলম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, মানব সম্পাদক উন্নয়ন সম্পাদক আলম ইশরাক চৌধুরী, নির্বাহী সদস্য এম. সাইফুদ্দিন আহমদ (বাবুল), শফিকুর রহমান, মুহাম্মদ আবদুল হালিম, আবরাজ নুরুল আলম, মোঃ মামুনুর রশীদ রাসেল, মোঃ গিয়াস উদ্দীন, মোমেন আক্সাসহ সমিতির  জীবন সদস্যবৃন্দ।

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit