শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

দুর্গাপুরে আড়াই হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ১

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২ হাজার ৪৭৫ কেজি (৫৫ বস্তা) ভারতীয় চিনিসহ একজন চোরাচালানিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহারের একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ঝানজাইল এলাকা থেকে এসব চিনি আটক করা হয়। আটক চোরাচালানি মো. ওবায়দুল্লা হক নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাদিগাটা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে ওই চিনি দেশিয় কম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়। অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কার্গো ট্রাকের ভিতরে ৫৫ বস্তা চিনি আটক করা হয়। আটক করা চিনির বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, ভারত থেকে চোরাই পথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আইনী কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit