শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

দুর্গাপুরে পুলিশের মতবিনিময় সভা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের নেতাদের সাথে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেবের সভাপতিত্বে ও থানা উপ-পরিদর্শক সাদেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু, আলম সরকার, সাদেকুল ইসলাম, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, নুরুল আকরাম খান, থানা তদন্ত ওসি নূরুল আলম, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব মজুমদার, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, বিভিন্ন পূজামন্ডপ কমিটির সভাপতি স্বপন স্যানাল, ধনেশ পত্রনবীশ, বাপ্পী সাহা, বিদ্যুৎ সরকার প্রমুখ।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা বিষয়ে ওসি উত্তম চন্দ্র দেব বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় দুর্গাপুর থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজাম-প এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ বছর দুর্গাপুরে ৬৬টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit