বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আখাউড়ায় এসএসসিতে বোর্ড বৃত্তি পেয়েছে ১১ জন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ২০২৩ সালের এসএসসিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোর্ড বৃত্তি পেয়েছে ১১  জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষায় ৫ জন, মানবিক ২ জন,  বিজ্ঞান ৪ জন, এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কুমিল্লা শিক্ষা বোর্ড মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বোর্ড বৃত্তির তথ্য প্রকাশ করেছে। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়। 

আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের ৪ জন, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩  জন, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের ২ জন, আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ জন এবং হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। সুত্রে আরও জানা গেছে, বিনা বেতনে অধ্যয়নের সুযোগ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩৫০ টাকা পাবে। এছাড়া বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য প্রতি বছর এককালীন ৪৫০ টাকা পাবে। বৃত্তির মেয়াদ ২ বছর। 

জানতে চাইলে মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক রায় চৌধুরী বলেন, ছাত্র ছাত্রীদের  কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক পাঠদানের কারণে আমাদের ৪ জন শিক্ষার্থী বোর্ড বৃত্তি পেয়েছে। এজন্য ছাত্র ছাত্রীও তাদের অভিভাবককে অভিনন্দন জানাই। আগামীতেও যাতে আমাদের সাফল্য অব্যাহত থাকে সেজন্য সবার দোয়া চাই। আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, উপজেলায় দুইটি সরকারি উচ্চ বিদ্যালয়সহ ১৬টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit