বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

১০ জনের মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক :  এশিয়ান গেমসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের। নিজেদের ভুলে মিয়ানমারের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। ম্যাচের শেষ ১৫ মিনিট একজন বেশি নিয়ে খেলেও ফিরতে পারেনি সমতায়। হাংজুর শিয়াওশান স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙে মিয়ানমার। তবে গোলের দুয়ার খুলে দেয় বাংলাদেশই।

ম্যাচের ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ডিফেন্ডার মুরাদ হাসান। তাতে উল্লাসে মাতে মিয়ানমার। তবে ৭৫ মিনিটে মিয়ানমারের জুয়ে খান্ত মিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। কিন্তু একজন বেশি নিয়ে খেলার সুবিধাটা আদায় করে নিতে পারেনি বাংলাদেশ। তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজ জার্সিধারীদের।

গ্রুপ ‘এ’তে অপর ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ভারতের মুখোমুখি হবে স্বাগতিক চীন। পরের ম্যাচে আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ছয় গ্রুপ থেকে সেরা দুটি দল ও তৃতীয়স্থান অধিকারী সেরা চারটি দল খেলবে নকআউট পর্বে। এদিকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়ান গেমসের। তবে ক্রিকেট-ফুটবলসহ বেশ কয়েকটি ইভেন্ট মাঠে গড়িয়েছে আজ থেকেই।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit