শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নির্বাচনের আগে শর্তের বেড়াজালে বেগম জিয়ার রাজনীতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপির চেয়ারপারসন। তিনি জেলে থাকাবস্থায় অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২ বছর ১ মাস ১৭ দিন পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বেগম জিয়া। এর পর থেকে বাসা ও হাসপাতালে কাটছে তার জীবন। মুক্তির শর্তে রাজনীতি নিষেধ না হলেও বিএনপি নেত্রীকে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায়নি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ অষ্টমবারের মতো বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার, যা কার্যকর হবে ২৫ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ২০২৪ সালের ২৫ মার্চ। এর মধ্যে জানুয়ারিতে হবে দেশের দ্বাদশ জাতীয় নির্বাচন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলছেন, নির্বাচনের সুযোগ তো পাবেনই না, সেই সঙ্গে রাজনীতির মাঠেও নামতে পারবেন না বিএনপি নেত্রী।

তিনি বলেন, এ মুহূর্তে তার (খালেদা জিয়া) বিরুদ্ধে দুটি সাজা বিদ্যমান। সাজা বিদ্যমান রেখে সংবিধান অনুযায়ী তিনি নির্বাচনের যোগ্য নন। কাজেই ওনার তো নির্বাচন করার প্রশ্নই আসে না। আর যদি রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দেন, তাহলে সেটি ভিন্ন বিষয়। বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, নির্বাচন বা রাজনীতি নয়, তারা এখন খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই বেশি উদ্বিগ্ন।

কায়সার কামাল বলেন, যেহেতু নির্বাহী আদেশে তিনি জামিন পেয়েছেন, তাই তার নির্বাচন বা রাজনীতি করার বিষয়টি নির্বাহী পরিষদের হাতে। তবে একজন মানুষের জীবন রক্ষার্থে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আহ্বানও জানান তিনি। বর্তমানে ১ মাস ১০ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি নেত্রীর অসুস্থতাকে ইস্যু করে রাজনীতি করছে দলটি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit