শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বাড়াতে ব্যবস্থার নির্দেশ সংসদীয় কমিটির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বাড়াতে প্রবাসীদের দোরগোড়ায় ব্যাংকিংসেবা পৌঁছানোর ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

এছাড়াও কমিটি বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের বর্তমান অবস্থা ও অধিকহারে বিদেশে জনশক্তি পাঠানো, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে বলে। 

কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, মোয়াজ্জেম হোসেন রতন ও আয়েশা ফেরদাউস বৈঠকে অংশ নেন। 

বৈঠকে প্রবাসীদের তথ্য হালনাগাদ রাখতে তাদের দেওয়া স্মার্ট কার্ডের সঙ্গে ইমিগ্রেশন ব্যবস্থাকে একীভূত করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। প্রবাসীরা বিদেশে যাওয়ার পরবর্তী মাসেই যেন তাদের চাকরি ও বেতন-ভাতা নিয়মিত পান সেটি কার্যকর করার জন্যও বলে সংসদীয় কমিটি। 

একই সঙ্গে বৈঠকে দক্ষ প্রবাসী কর্মী গড়ে তুলতে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে টিটিসির শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করার ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit