শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

দেশের ২৪তম প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

ডেস্কনিউজঃ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: গোলাম সারওয়ারের সই করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১১ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিচারপতি ওবায়দুল হাসানকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হয়।

বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আগামী ২৫ সেপ্টেম্বর। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকায়, গত ৩১ আগস্ট ছিল তার বিচারিক জীবনের শেষ কর্মদিবস।

কিউএনবি/নাহিদা/১২.০৯.২০২৩/ রাত ১১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit