মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

হঠাৎ কেন আড়ালে ক্যাটরিনা?

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : বছর দেড়েক আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকে গণমাধ্যমের মুখোমুখি হওয়া কমিয়ে দিয়েছেন নায়িকা। শোনা গিয়েছিল তিনি নাকি অন্তঃসত্ত্বা। চলতি বছর সালমান খানের বাড়ির ঈদের অনুষ্ঠান থেকে বেরোনোর সময় ক্যাটরিনাকে দেখে এমন গুজব ছড়ায়।

তবে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই পরিবার পরিকল্পনা শুরু করেছেন ক্যাটরিনা। সে কারণেই নাকি নিজেকে আড়াল করে রেখেছেন। কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, এই মুহূর্তে বেশ কিছু ভালো কাজের প্রস্তাব রয়েছে তার হাতে। যার মধ্যে অন্যতম হচ্ছে ‘টাইগার ৩’।

২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। এবার মুক্তি পেতে চলেছে তৃতীয় কিস্তি ‘টাইগার ৩’। এই ছবির আগে সংবাদমাধ্যমের সামনে খুব বেশি আসতে চাইছেন না অভিনেত্রী। তাই এই লুকিয়ে থাকাটা অভিনেত্রীর সচেতন সিদ্ধান্ত।

সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির প্রিমিয়ারে স্বামী ভিকিকে নিয়ে উপস্থিত হন ক্যাট। তবে অল্প সময়ের জন্যই ছিলেন। ‘টাইগার ৩’-এর প্রচারণার সময় অভিনেত্রীকে দেখা যাবে বলেই জানাচ্ছে তার ঘনিষ্ঠ সূত্র।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit