মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

তারকাবহুল ‘ওয়েলকাম ৩’, প্রকাশ্যে টিজার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তৃতীয় কিস্তি আসতে চলেছে। প্রথম কিস্তির মতো এবার তৃতীয় কিস্তিতেও লিড রোলে থাকছেন অক্ষয় কুমার। একের পর এক প্রতিবেদনে উঠে এসেছে, সিনেমাটিতে বলিউডের অনেক তারকাই হাজির থাকছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) নিজের ৫৬তম জন্মদিন উপলক্ষে ‘ওয়েলকাম ৩’-এর ঘোষণা টিজার উন্মোচন করেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। সিনেমাটির শিরোনাম রাখা হয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

নিজের জন্মদিন উপলক্ষে অক্ষয় কুমার তার ভক্তদের বিশেষ উপহার হিসেবে হাস্যকর ‘ওয়েলকাম ৩’-এর প্রমো ভিডিও শেয়ার করেছেন। আর এই প্রমো ভিডিও দেখে রীতিমতো চমকে গেছেন ভক্ত-অনুরাগীরা! কে নেই এতে? অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, লারা দত্ত, সুনীল শেঠি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, রাজপাল যাদব, জনি লিভারসহ একটি বিশাল তারকাদল অভিনয় করেছেন এবারের কিস্তিতে। এ ছাড়াও রয়েছেন কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, রাহুল দেব এবং গায়ক দিলের মেহেন্দি ও মিকা সিং!

ইনস্টাগ্রামে প্রোমোটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, আজ আমার জন্মদিনে আমি আপনাকে এবং নিজেকে একটি উপহার দিয়েছি। আপনারা যদি এটি পছন্দ করেন এবং ধন্যবাদ জানান, আমি বলব স্বাগত (৩)। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। অক্ষয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালের ২০ ডিসেম্বর বড়দিনের সময় মুক্তি পাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপাণ্ডে ও ফিরোজ নাদিয়াদওয়ালা। পরিচালনায় দায়িত্বে আছেন আহমেদ খান।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit