সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জনই ফেরিওয়ালা ব্যাচভিত্তিক গ্রুপিং, ‘ট্যাগিং’ আর ফেসবুক অপপ্রচার : ভুল সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে অসন্তোষ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান

ইংল্যান্ড দলে ‘ফিরলেন’ সেই ফ্লিনটফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : এক সময় ইংল্যান্ড জাতীয় দলের তারকা অলরাউন্ডার ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। খেলোয়াড়ি জীবন শেষে তিনি ধারাভাষ্য ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ শুরু করেন। কিন্তু মাঝপথে বাধে বিপত্তি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাতে বসেছিলেন ফ্লিনটফ। এরপর চিকিৎসাধীন থাকার কারণে দীর্ঘ ৯ মাস তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এবার সাবেক এই ইংলিশ তারকার দেখা মিলেছে জাতীয় দলের ডাগআউটে।

শুক্রবার কার্ডিফে ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে চলাকালে প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হন ফ্লিনটফ। তাকে দেখে প্রায় সবাই অবাক হয়ে যান, বেশিরভাগ মানুষ তো সাবেক অলরাউন্ডারকে প্রথম দেখায় চিনতেই পারেননি। কারণ দুর্ঘটনার কারণে চেহারাই যে বদলে গেছে তার। ফ্লিনটফের মুখে এখনও আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।

সাবেক এই ইংলিশ পেসার জনসম্মুখে আসার পর বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই ছবিতে ফ্লিনটফকে ব্যালকনিতে বেন স্টোকস এবং জো রুটের পাশে বসে থাকতে দেখা গেছে। সেই সময় তাদের সঙ্গে কথা বলছিলেন ফ্লিনটফ। মূলত চলমান এই সিরিজে ইংল্যান্ড দলে নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। ফ্লিনটফ জাতীয় দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন। তবে এখনও সেরে না ওঠায় তার এই দায়িত্ব পুরোপুরি আনুষ্ঠানিক নয়, দলের আহবানেই সাড়া দিয়েছেন তিনি।

ফ্লিনটফকে নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘তার দলে থাকাটা খুবই ভালো। তিনি স্পষ্টতই ইংল্যান্ডের একজন কিংবদন্তি এবং তাকে দলের সঙ্গে পেয়ে ভালো লাগছে। তাকে কোনো নির্দিষ্ট ভূমিকা বা দায়িত্ব দিয়ে দলে আনা হয়নি, তিনি শুধু আমাদের আশেপাশে থাকবেন এবং পর্যবেক্ষণ করবেন। যাতে তার মস্তিষ্ককে কাজে লাগাতে পারেন অন্যরা।’

বিবিসি টিভি অনুষ্ঠানের হোস্ট হিসাবে ২০১৯ সাল থেকেই কাজ করছেন তিনি। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে টিভি অনুষ্ঠান ‘টপ গিয়ার’-এর চিত্রগ্রহণের সময় ভয়াবহ দুর্ঘটনায় মুখে পড়েন। এরপর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন ফ্লিনটফ। ঘটনার পরপরই তাকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে দুর্ঘটনায় তার পাঁজর ভেঙ্গে যায় এবং মুখ-চোয়ালে গুরুতর জখম হয়। যে ক্ষত এখনও তার মুখে দেখা যাচ্ছে। ইংল্যান্ডের হয়ে ৭৯ টেস্ট, ১৪১ ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ৪৫ বছর বয়সী ফ্লিনটফ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit