মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র দুবাই গিয়েও শান্তিতে নেই অভিনেত্রী এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হতে পারে পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প বরযাত্রীর গাড়ি আটকে তুলে নেওয়া সেই নববধূর ভিডিও বার্তা নেতানিয়াহুর স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাবেন বিরোধীদলীয় নেতা! স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

বাইডেনের সেলফি দেখেই বিএনপির পশ্চাৎযাত্রা শুরু : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা দেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আজকে নতুন একটা খবর আছে, জি-২০ সম্মেলন হচ্ছে দিল্লীতে। বিএনপি আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসের দিকে তাকিয়ে ছিল, সেখান থেকে নিষেধাজ্ঞা দিবে এ আশায় ছিলো বিএনপি। কিন্তু কী দেখা গেল? জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জো বাইডেন নিজেই সেলফি তুলেছেন। এদেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে।’

ওবায়দুল কাদের শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দিল্লীতে বাইডেন নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সাথে, সাথে পুতুলও ছিলেন। বিএনপির এখন কী হবে? পতনযাত্রা নাকি পশ্চাৎযাত্রা। কেবলই পিছনের দিকে বিএনপিকে যেতে হচ্ছে। আজকের সেলফি দেখে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে।’

ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম ও ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপি তলে তলে প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের একটি খবর দেই, বিএনপি উপরে উপরে আন্দোলন করছে, আর তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একেক আসনে টাকাওয়ালা ২-৩ জন প্রার্থী, যার যত টাকা, লন্ডনে পাঠাচ্ছে। আর মনোনয়নের জন্যে লন্ডনে পাড়ি জমাচ্ছে। বিএনপি নির্বাচনে না আসলে, তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করবে কি করে? নির্বাচন না করলে তারেক রহমান টাকা পাবে কই!’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের পদযাত্রায় জনগণ নেই, জনগণ বিএনপির সাথে নেই। অবস্থা বেগতিক, বিএনপি সামনে কিছু দেখে না। বিএনপি দিনের আলোর মধ্যেও অমানিশার অন্ধকার দেখে। তাদের আন্দোলনে কোনো জনসমর্থন নেই।’

আন্দোলন-সংগ্রামে ব্যর্থ বিএনপি ড. ইউনুসের ঘাড়ে সওয়ার হয়েছে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচনে অংশ নিলে, বিএনপির সম্মানজনক আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আন্দোলনে না নামিয়ে, নেতাকর্মীদের নির্বাচনের জন্য মাঠে নামান। কারণ তত্ত্ববাধায়ক সরকার ব্যবস্থা আর এদেশে ফিরবে না।’

সূত্র : বাসস

কিউএনবি/নাহিদা/ ০৯.০৯.২০২৩/ রাত ৮.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit