মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

জন্মলগ্ন থেকেই বিএনপি গণতন্ত্রের শত্রু: নওগাঁয়  খাদ্যমন্ত্রী

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : জন্মলগ্ন থেকেই বিএনপি গণতন্ত্রের শত্রু: নওগাঁয়  খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,জন্মলগ্ন থেকেই বিএনপি গণতান্ত্রিক অধিকারের শত্রু। তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাসী নয়। দেশে হ্যাঁ-না ভোট করে ক্ষমতায় থেকেছে বিএনপি। তারাঁ আজ গণতন্ত্রের কথা বলে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। ভোট চুরির হোতা বিএনপিই। 
শনিবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ হলো নির্বাচন মুখী দল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে।
তিনি বলেন, বিএনপি বঙ্গবন্ধুর হত্যার বিচারে বাধা দিয়েছে। সংসদে হত্যাকান্ডের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হয়নি। শেখ হাসিনার সরকারের আমলে সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে।বাঙালি জাতি কলংকমুক্ত হয়েছে। মির্জা ফখরুলই দেশ ছেড়ে পালিয়ে যাবেন উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধীদের নিয়ে, আগুন সন্ত্রাসী দের নিয়ে রাজনীতি করে। তিনি চখা রাজাকারের সন্তান বলেও উল্লেখ করেন তিনি। বিএনপির  দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহত করা হবে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশ গড়তে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে। খুব অল্প সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। প্রধানমন্ত্রী দেশকে বদলাতে চান, পরিবর্তন চান। আমরা সবাই মিলে তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আপনাদের উন্নয়নের পক্ষে থাকতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, এমন কোন ব্যক্তি নেই যে প্রধানমন্ত্রীর সাহায্য – সহযোগিতা পায়নি। সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে কে বিএনপি আর কে জাতীয় পার্টি করে তা বিবেচনায় নেওয়া হয়না। সবাই শেখ হাসিনারের উপকারভোগী । তিনি বলেন, সরকার পদ্মাসেতু ,মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুর  সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit