সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
দেশে ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭ ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা? জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ

ঢাবি উপাচার্যের সাথে মিশরের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর অধ্যাপক ইব্রাহিম সালাহ এলসায়েদ সোলেমান এলহুডহুড-এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ ০৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মিশরের হাউজ অব রিপ্রেজেনটেটিভস-এর মেম্বার মোহাম্মদ মাহমুদ আহমেদ হাশিম, অধ্যাপক গামাল ফারুক গেব্রিল মাহমুদ এলদাকক এবং অধ্যাপক মাহমুদ আহমদ শাহাত আলসোগির। সাক্ষাৎকালে তাঁরা পারষ্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁরা একে অপরকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

মিশরীয় প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আগামীতে অনুষ্ঠিতব্য সুফিবাদ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে উপাচার্য বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নানা বিষয়ে বিশেষ করে মৌলিক দর্শন, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ চর্চার ক্ষেত্রে অনেক মিল রয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য প্রতিনিধিদলের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit