শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

হবিগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ চলছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৪৮ Time View

ডেস্কনিউজঃ হবিগঞ্জে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে।

রোববার বিকালে জেলা শহরের শায়েস্তানগর পয়েন্টে এ সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। বিকালে জেলা শহরের শায়েস্তানগর পয়েন্টে এ সমাবেশের ডাক দেয় দলটি।

সমাবেশ শেষে মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল নিয়ে জেলা বিএনপি অফিসের সামনে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত উভয়পক্ষে সংঘর্ষ চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশ।

এর আগে শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি শেষে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধসহ শতাধিক আহত হন।

কিউএনবি/বিপুল /২০.০৮.২০২৩/ সন্ধ্যা ৭.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit