বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

এক কাতলের দাম সাড়ে ২৭ হাজার টাকা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের কাছে জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জেলে গোবিন্দ হালদার জানান, রোববার দিবাগত রাতে সঙ্গীদের নিয়ে তিনি দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে জাল ফেলেন। ভোরে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি কাতল মাছ জালে ধরা পড়েছে। তখন তিনি মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে তার কাছ থেকে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকাল ১০ টার দিকে দুলাল মণ্ডলের আড়তে বড় কাতল মাছ আসার খবর পেয়ে সেখানে যাই। মাছটি ওজন দিয়ে দেখা যায় প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম হয়েছে। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৬৭৫ টাকায় মাছটি কিনে আমার আড়তে নিয়ে আসি। পরে অল্প কিছু লাভে মাছটি বিক্রি করে দেই।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit