বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

পদ্মার ঢাই মাছ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকায়

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রায় পাঁচ কেজি ওজনের একটি ঢাই মাছ ধরা পড়েছে।  মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১৩ হাজার টাকায়।  ৬ নম্বর ফেরিঘাট এলাকায় শনিবার বেলা ১১টার দিকে মাছটি ধরা পড়ে। জেলে আক্কাছ হালদার বলেন, দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে শুক্রবার রাতে কয়েকজন সহযোগী নিয়ে মাছ ধরতে যাই।

রাতে কোনো মাছ জালে ধরা না পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকি। হঠাৎ শনিবার বেলা ১১টার দিকে জালে জোরে একটা ধাক্কা মারলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে সহযোগীদের সঙ্গে নিয়ে জাল তুলে দেখতে পাই পাঁচ কেজি ওজনের বড় একটি ঢাই মাছ ধরা পড়েছে।  দুপুর ১২টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে নিয়ে গেলে তিনি সাড়ে ১৩ হাজার টাকায় মাছটি কিনে নেন। 

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় বড় একটি ঢাই মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই।  পরে আক্কাছ হালদারের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছি।  সীমিত লাভে মাছটি বিক্রি করে দিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit