রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

দ্বিতীয়বারের মতো পরিচালক পদে সুজন হাজং

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৭০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পদে যোগদান করলেন গীতিকবি সুজন হাজং। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো এ পদে বহাল হলেন। আগামী দুই বছরের জন্য তার এই পদে করা চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চলতি বছরের ২৫ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন -২০১০ এর ধারা ১১ (২) অনুযায়ী সুজন হাজংকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমি, বিরিশির নেত্রকোণার পরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে গীতিকবি সুজন হাজং বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমিতে পরিচালক পদে যোগদান করেন। এ সময় একাডেমির কর্মকর্তা, শিক্ষক, কবি, লেখক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। সুজন হাজং বলেন, বৃহত্তর ময়মনসিংহে হাজং, গারো, কোচ, বানাই, হদি, ডালু ও বর্মণ নৃগোষ্ঠীর বসবাস। তাদের নিজস্ব বর্ণিল সংস্কৃতি ও ঐতিহ্য আছে।

পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা ও বিকাশে দ্বিতীয় মেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। সুজন হাজং একাধারে কবি, গীতিকার, কলামিস্ট ও গবেষক। তিনি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গবেষণা করেন। বঙ্গবন্ধুকে নিয়ে সার্কভুক্ত ছয়টি দেশের আটজন শিল্পী সুজন হাজংয়ের লেখা গানে কণ্ঠ দিয়েছেন।
তোবারক হোসেন খোকন

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit