বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

পীরগঞ্জে ৩ সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৯৫ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন সাংবাদিককে প্রাণ নাশের হুমকী দিয়েছে এক ভুমিদস্যুর সাঙ্গ পাঙ্গরা। এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগে জানা গেছে, উপজেলার সেনগাঁও ও জাবরহাট ইউনিয়নের অন্তর্গত আগ্রা গরিনাবাড়ি ও দস্তমপুর মৌজার ধরধরিয়া বিলের সরকারী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করা হচ্ছে- এমন খবর পেয়ে বুধবার বেলা ৩ টা দিকে সেখানে যান দৈনিক খবর পত্রের প্রতিনিধি মুনছুর আহম্মেদ, আবু তারেক বাঁধন ( দৈনিক আজকালের খবর) ও ফাইদুল ইসলাম (প্রতিদিনের সংবাদ)।

এরপর সেখানে অবৈধ ভাবে পুকুর খননের কাজে ব্যাবহৃত ভ্যাকু মেশিনের ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় এক ভুমি দস্যুর ভাড়াটে ইয়াকুক আলী ও  আব্দুর রশিদ সহ অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জন ব্যাক্তি হাতে রাম দা, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিল। ছবি তোলার এক পর্যায়ে ইয়াকুব আলী ঐ তিন সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে রাম দা দিয়ে কেটে ফেলার হুমকি প্রদান করে। এ সময় অন্যান্যরাও তার সাথে তাল মিলাচ্ছিলেন। এমতাবস্থায় ঐ তিন সাংবাদিক সেখান থেকে ফিরে আসার সময় ইয়াকুব ও আব্দুর রশিদ তাদের পিছন থেকে ধাওয়া করে পথরোধ করে তাদের মুঠো ফোন কেড়ে নেওয়ার চেষ্ঠা করে।

এ সময় স্থানীয় ভবেশ চন্দ্র, খগেন্দ্র, নীল কুমার সহ আশে পাশের লোকজন এ গিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রকাশ করে যে, এর পর কোথাও সুযোগ মত সাংবাদিকদের পাইলে রাম দা দিয়ে কেটে টুকরা টুকরা করবে। এ ঘটনায় ঐ সংবাদকর্মীরা শংকিত।  এ ঘটনায় সাংবাদিক মুনছুর আহম্মেদ বাদি হয়ে বুধবার সন্ধায় ইয়াকুর আলী ও আব্দুর রশিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit