শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৪২০ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জে নিজে মেয়েকে ধর্ষণের মামলার একদিন পর বাবাকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনাটি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া গ্রামের। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল আজ মঙ্গলবার ভোরে মধুরদিয়া গ্রামে অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি জিল্লুর রহমানকে (৪৮) গ্রেফতার করে। গ্রেফতার জিল্লুর রহমান মধুরদিয়া গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত বছরের ৫ নভেম্বর আনুমানিক ২ টার দিকে মধুরদিয়া গ্রামের জিল্লুর রহমান তার নাবালিকা মেয়েকে নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন এবং পরে আরও একাধিকবার ধর্ষণ করেন। ভিকটিম ভয়ে কাউকে কিছু জানায়নি। এক পর্যায়ে তার শারীরিক পরিবর্তন পরিলক্ষিত হলে বিষয়টি জানাজানি হয় এবং ভিকটিম পরিবারের অন্য সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলে।

সোমবার ভিকটিমের বড় ভাই আলট্রাসনোগ্রাম করালে ভিকটিম অন্তঃসত্ত্বা বলে প্রতীয়মান হয়। পরে এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে ঐদিনই কিশোরগঞ্জ সদর মডেল থানায় বাবাকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন। 
র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৩,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit