বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

পাবনায় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আঞ্চলিক নাগরিক সমাজের উদ্যোগে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৫৭৯ Time View

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি: ২২তম মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন মহোদয়ের পাবনায় আগমন উপলক্ষে জুবিলি ট্যাংক ও কালাচাঁদপাড়া আঞ্চলিক নাগরিক সমাজের উদ্যোগে আঞ্চলিক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালাচাঁদপাড়া (শিববাড়ি মন্দির সংলগ্ন) বরফ বরফকল মাঠ প্রাঙ্গণে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জুবিলি ট্যাংক ও কালাচাঁদপাড়া আঞ্চলিক নাগরিক সমাজের সদস্য সচিব আলহাজ্ব শফিকুল ইসলাম খান মাজেদ ও রকিব হাসান টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন, আঞ্চলিক নাগরিক সমাজের আহ্বায়ক আলহাজ্ব ইমদাদ হোসেন মধু, আলহাজ্ব ওমর আলী খান, আলহাজ্ব সুলতান মাহমুদ এহিয়া, আলহাজ্ব দেলোয়ার হোসেন বাবু, আলহাজ্ব ফিরোজ হোসেন লালু, আলহাজ্ব আহসান হাবীব সাব্বির, আলহাজ্ব আওকাত হোসেন, আলহাজ্ব হারুনুর রশিদ খান লাইজু, আলহাজ্ব রহমত আলী, আলহাজ্ব বাদশা হোসেন, জাহাঙ্গীর হোসেন পাভেল, ইমরান খান মানিক।

 

এসময় জুয়েল চৌধুরী, আলো খান, জিয়াউল হক সুমন, আকাশ, তুষার, ফিরোজ, অনুসহ স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রস্তুতি ও আলোচনা সভায় বক্তাগণ, এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন মহোদয়কে মহামান্য রাষ্ট্রপতি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পাবনার সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সুদৃষ্টি কামনা করেন। এছাড়াও মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভায় জুবিলি ট্যাংক ও কালাচাঁদপাড়ায় আলোকসজ্জ্বাসহ বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত নেয়া হয়।

কিউএনবি/অনিমা/১২ মে ২০২৩,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit