বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

পাগলা মসজিদের সিন্দুকে পাওয়া গেল রেকর্ড পরিমাণ টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৪০২ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ঐহিত্যবাহী পাগলা মসজিদের আটটি দানের সিন্দুক খুলে এবার পাওয়া গেছে ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। নগদ টাকা ছাড়াও দানবাক্সে পাওয়া গেছে বৈদেশিক মূদ্রা ও সোনা-রূপার গহনাও। যা পাগলা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার সকালে জেলা প্রশাসনের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মসজিদ কমিটির সদস্য এবং ব্যাংক কর্মকর্তাদের সামনে এ সিন্দুকগুলো খোলা হয়। 

এবার ৪ মাস পর দানবাক্স খুলে এযাবৎকালের রেকর্ড ১৯ বস্তা টাকা পাওয়া যায়। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় দুইশ’ মানুষ এই টাকা গোনার কাজ করেন। 

একই সঙ্গে ব্যাংকের লোকজন মেশিন দিয়ে টাকাগুলো আবার গণনা করেন। 

 

এর আগে গত জানুয়ারি মাসের ৭ তারিখে খোলা হয়েছিল সিন্দুক। তখন পাওয়া যায় ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। তখন সেটিই ছিল পাগলা মসজিদের সিন্দুকে পাওয়া সর্বোচ্চ পরিমাণ টাকা। এবার সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল দানের টাকা।

উল্লেখ্য, পাগলা মসজিদের ব্যাংকে গচ্ছিত টাকা থেকে আসা লভ্যাংশ অসহায়-দুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit