শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নিকলীতে কৃষকের ধান কেটে দিল যুবলীগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪১১ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের নিকলীতে এবারও কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগ। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিকলী সদর হাওরে কৃষক বিল্লাল ভূইয়ার ৫০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেন জেলা যুবলীগের সদস্য বছির উদ্দিন রিপনের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা।

এ সময় জেলা যুবলীগের সদস্য বছির উদ্দিন রিপন বলেন, কৃষকের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে যুবলীগের নির্দেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে জেলা যুবলীগ ও নিকলী উপজেলা যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন। কৃষক বিল্লাল ভূইয়া যুবলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার প্রকৃতপক্ষেই যে জনদরদী, সেটা আজ প্রমাণিত। 

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবলীগের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, এডভোকেট স্বরমিন, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, মোল্লা খায়রুল নোমানী, মোক্তার হোসেন মুক্তার, আরিফুল ইসলাম বারি, কিশোরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন মিয়া, নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, নিকলী উপজেলা যুবলীগ নেতা সবুজ মিয়া প্রমুখ অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit