শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

কিশোরগঞ্জে ঈদের জামাতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামা‌জ পড়া‌কে কেন্দ্র করে সংঘর্ষে নজরুল ইসলাম (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও পাঁচজন।

শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার বীরকাটিহারি মড়লবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু।

পু‌লিশ জানায়, স্থানীয় এক‌টি ঈদগা‌হে ঈদের নামা‌জ পড়া‌কে কেন্দ্র ক‌রে স্থানীয় আব্দুস সালাম গ্রুপ ও নজরুল ইসলাম মেম্বার গ্রু‌পের লোকজ‌নের ম‌ধ্যে তর্কাত‌র্কি হয়। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে দুই পক্ষ সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে উভয়প‌ক্ষের অন্তত ছয়জন আহত হয়। আহত‌দের আশঙ্কাজনক অবস্থায় হো‌সেনপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে চিকিৎসক নজরুল ইসলাম‌কে মৃত ঘোষণা ক‌রেন।

আহতদের ম‌ধ্যে আব্দুল হক (৫৫) ও ফাইজুল ইসলাম‌কে (৪০) ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। পু‌লিশ মরদেহ ময়নাতদ‌ন্তের জন্য কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠিয়ে‌ছে।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit