বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পুঠিয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ Time View
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী পুঠিয়া উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্তধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন  সুদৃঢ় করে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ  প্রতিহত করাই এই সমাবেশের লক্ষ্য।
পুঠিয়া উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এ সমাবেশে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মুনসুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি,এম হিরা বাচ্চু চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ রাজশাহী, মোঃ আরাফাত রহমান আজিজ সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া রাজশাহী, অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ, আহসানুল হক মাসুদ সাবেক সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ, শাহরিয়ার রহিম কনক সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ, হাবিবুর রহমান হাবিব সাবেক সভাপতি রাজশাহী জেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা মোঃ সুলতানা আলী, পুঠিয়া উপজেলা ওলামা পরিষদের সভাপতি, মুফতী মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা খাদেমুল ইসলাম, শ্রীঃ অমল ঘোষ সাধারণ সম্পাদক হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদ, শ্রীঃ স্বপন নিয়োগী পুঠিয়া উপজেলা পুজা-উদযাপন কমিটি এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাংসদ প্রফেসর ডাঃ মোঃ মুনসুর রহমান বলেন, বিশেষ কোনো মহল বা ব্যক্তি কোনো ধরনের উসকানি দিয়ে যাতে এই এলাকার মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক সম্প্রীতি নষ্ট করে ফায়দা লোটার সুযোগ না পায়, সে ব্যাপারে সকল ধর্ম ও শ্রেণিপেশার নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে।

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit