সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

যেসব ভুলে ডায়েট করেও কমছে না ওজন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View

লাইফস্টাইল ডেস্ক : কিন্তু অনেক সময়ে দেখা যায়, কঠোর নিয়ম মেনেও কমছে না ওজন। আসলে এমন ক্ষেত্রে গলদ থেকে যায় খাওয়া দাওয়ায়। সব কিছুর পদ্ধতিগত নিয়ম থাকে। সেগুলো সঠিকভাবে মেনে চলা প্রয়োজন। এবার জেনে নেয়া যাক, কোন কোন ভুলে ডায়েট করেও কমছে না ওজন?

প্রয়োজনীয় প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া


তেল-মশলা কম খাওয়া
ওজন কমাতে চাইছেন অথচ রান্না করার সময়ে বেশি তেল ঢালছেন— এমন করলে কি আদৌ ওজন কমবে? পুষ্টিবিদদের মতে, ওজন কমানোর প্রথম শর্ত হল তেল-মশলা কম খাওয়া। এ বিষয়ে সবচেয়ে প্রথমে রাশ টানা প্রয়োজন। প্রয়োজনে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

স্বাস্থ্যকর খাবার খাওয়া
ওজন কমাতে এবং শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার কোনও বিকল্প নেই। না খেয়ে থাকার চেয়ে বরং স্বাস্থ্যকর খাবার খাওয়ার দিকে জোর দেয়া প্রয়োজন। তবে একটি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী। মাত্রাতিরিক্ত কোনও কিছুই ভাল নয়। কোন সময়ে কোন খাবার খাবেন, তার একটি রুটিন বানিয়ে নিন। পুষ্টিবিদের থেকে জেনে নিতে পারেন কোন খাবারগুলো বেশি উপকারী। সেগুলো বেশি করে খান।

কোমল পানীয়

খাবারের সাথে বিভিন্নরকম কোমল পানীয় খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। আবার যখন তখন প্যাকেটের ফ্রুট জুসও খাওয়া হয়। কিন্তু এগুলো আপনার শরীরে ক্যালরি বাড়িয়ে দিচ্ছে। তাই খাবারের প্রতি খেয়াল রাখার পাশাপাশি রাশ টানুন পানীয় পানের ক্ষেত্রেও।

কম ঘুম
কাজের চাপে পড়ে বা অভ্যাসের কারণে অনেকেই কম সময় ঘুমান। ফলে আপনার হরমোন নিজের ছন্দে আর কাজ করে না। এতে করে সারাক্ষণই ক্ষুধা পেতে পারে। এতে ওজন তো কমেই না, বরং বাড়তে থাকে।

স্ট্রেস
মন খারাপ থাকলে মিষ্টি খাবারের প্রতি ঝোঁক কাজ করে। এতে ওজন স্বাভাবিকভাবেই তো বাড়বে। এবার মন ভালো থাকলে আপনি তো হেঁটে হেঁটে গল্প করতে পারেন বন্ধুর সাথে, কিন্তু মন ঠিক না থাকলে? বসে থাকবেন এক জায়গায় আর এটা সেটা খেতে থাকবেন, তাতে ওজনও বাড়তে থাকবে। সূত্র: দ্যা হেলথসাইট ডট কম ও আনন্দবাজার পত্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit