রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সাকিব-লিটনদের নিয়ে মুখ খুললেন কলকাতা কোচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসকে শুরু থেকে পাবে না আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে দুই দেশের ক্রিকেটেই কার্যত নানা আলোচনা চলছে। এ অবস্থায় সাকিব-লিটনদের নিয়ে এই প্রথম মুখ খুললেন কলকাতা কোচ। জাতীয় দলের খেলা চলাকালে এবার সাকিব-লিটনদের ছাড়তে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেবল মাত্র ফাঁকা সময়েই ছাড়া হবে তাদের। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তে অটল বিসিবি।

আগামী শুক্রবার রাত পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলবে বাংলাদেশের। পরদিনই মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা। আগামী ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ আছে বাংলাদেশের। তাই শুরুর দিকে সাকিব-লিটনদের পাবে না কলকাতা। মে-তে আবার আইরিশদের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজের সময়ও সাকিব-লিটনকে পাওয়ার সম্ভাবনা কম কলকাতার।

আইপিএলের ২০১২ ও ২০১৪ আসরের চ্যাম্পিয়ন কলকাতার কোচ এবার চন্দ্রকান্ত পণ্ডিত। সাকিব-লিটন কবে যোগ দেবেন, সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি। চন্দ্রকান্ত পণ্ডিত এভাবে বললেন, ‘বিষয়টাকে এত বড় করে দেখার কিছুই নেই। আজ হয়ত ওরা দলের সঙ্গে থাকতে পারছে না। ওরা একটা সময় ঠিকই চলে আসবে।

ঘটনাটা এমন তো নয় যে ওরা ক্রিকেটের মধ্যেই নেই। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার জন্যই ওরা আসতে পারছে না। ফলে ওদের আর আলাদা করে প্রস্তুতির কোনো দরকার নেই। তবে এটুকু বলতে পারি যে আমি ওদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কথাও হচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit