বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ঢাবিতে প্রলয় গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৮ মার্চ) সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ইকবাল রউফ মামুনকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে এক ছাত্রকে পেটানোর ঘটনায় ‘প্রলয় গ্যাংয়ের’ দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাময়িক বহিষ্কারের এই অনুমোদন দেন।

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন: নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের কবি জসিমউদদীন হলের শিক্ষার্থী মো. নাইমুর রহমান দুর্জয় এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের স্যার এ এফ রহমান হলের একই বর্ষের শিক্ষার্থী মো. সাকিব ফেরদৌস।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে পত্রপ্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২৬ মার্চ) শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ছাত্র জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান। এরই পরিপ্রেক্ষিতে নাইমুর রহমান দুর্জয় ও সাকিব ফেরদৌসকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

পরদিন তাদের আদালতে হাজির করে তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ মে দিন ধার্য করেছেন আদালত।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit