বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

জাপান সাগরে অ্যান্টি-শিপ মিসাইল ছুড়েছে রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপান সাগরে একটি নকল লক্ষ্যবস্তুতে জাহাজ-বিধ্বংসী সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। মঙ্গলবার (২৮ মার্চ) এ পরীক্ষা চালায় দেশটির নৌবাহিনী। নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতি এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় ফ্লিটের ক্ষেপণাস্ত্রবাহী জাহাজগুলো জাপান সাগরে একটি নকল সামুদ্রিক লক্ষ্যবস্তুতে মস্কিট ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

নকল লক্ষ্যবস্তুটি ৬২ দশমিক ১৪ মাইল (১০০ কিলোমিটার) দূরে ছিল। দুটি মস্কিট ক্রুজ মিসাইল দিয়ে এটিতে সরাসরি আঘাত করা হয়। এ পরীক্ষায় আমরা সফল হয়েছি। পি-২৭০ মস্কিট হলো সোভিয়েত আমলের মাঝারি-পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি সমুদ্রের ৭৫ মাইলের (১২০ কিলোমিটার) মধ্যে থাকা যেকোনো জাহাজকে ধ্বংস করার ক্ষমতা রাখে। রাশিয়ার সুপারসনিক নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষতি বা হতাহত নেই বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি। তিনি বলেছেন, মস্কোর এ ধরনের অভিযান সম্পর্কে টোকিং যথেষ্ট সজাগ থাকবে।

এক সংবাদ সম্মেলনে হায়াশি বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালু রেখেছে রাশিয়া। এরমধ্যেই মস্কোর সেনারা জাপানের আশপাশের অঞ্চলসহ অন্যান্য স্থানে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছে। জাপান এ পদক্ষেপের নিন্দা জানাচ্ছে। রাশিয়া ও বেলারুশকে উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ বন্ধের আহ্বান জানানো হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit