শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

দইবড়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ইফতারে বাইরের ভাজা-পোড়া খাবার না কিনে, ঘরে তৈরি করুন স্বাস্থ্যকর দইবড়া।  

উপকরণ-  
মাষকলাই ডাল ১/২কাপ, জিরা ২চা চামচ, ধনে ২চা চামচ, গোল মরিচ ১/২চা চামচ
শুকনো মরিচ ৪টি, লবণ-১টেবিল চামচ, তেল ১কাপ, গুড় বা চিনি ২ টেবিল চামচ
টক দই ২ কাপ ।

প্রণালী

প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা পানি দিয়ে ভিজিয়ে রাখুন। জিরা, ধনে, গোল মরিচ ও শুকনো মরিচ আলাদা টেলে এক সঙ্গে গুঁড়া করে রাখুন। ডালের পানি ফেলে দিয়ে শিল পাটায় মিহি করে বেটে নিন, এবার সামান্য পানি দিয়ে ডাল ভালো করে ফেটে নিন । একটা গামলায় ৬ কাপ পানির সঙ্গে ২ চা চামচ লবন মিশিয়ে রাখুন । কড়াইয়ে তেল গরম করুন। অল্প ডাল নিয়ে চ্যাপ্টা আকারের বড়া বানিয়ে তেলে ভাজুন।

ভাজা হলে তেল থেকে তুলে লবণ পানিতে ছাড়ুন। এভাবে সব ডালের বড়া ভেজে তুলুন। বড়া ভাজার সময় না ফুলে উঠলে সামান্য পানি দিয়ে ডাল আবার ফেটে নিন। দই আলাদা করে ফেটে নিন। বেশি ঘন মনে হলে সামান্য পানি মেশাতে পারেন। চিনি বা গুড়, লবণ ও দই এক সঙ্গে মেশান। এবার আগে থেকে গুঁড়া করে করে রাখা ভাজা মসলা ২ চা চামচ মেশান।

বড়ার পানি ছেঁকে নিয়ে একটা কাঁচের বাটিতে বড়াগুলো রাখুন। বড়ার ওপরে দই এর মিশ্রণ ঢেলে দিন । ওপরে গুঁড়া মশলা ছিটিয়ে দিন । পুদিনা পাতা ও ধনে পাতা কুচিও দিতে পারেন। বড়া ৩ থেকে ৪ ঘণ্টা দই এ ভিজতে দিন। ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit