মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদার দাবিতে হামলা; রাঙামাটিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ বন্ধ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৩১ দিনাজপুরে ঐতিহাসিক কান্তজি মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানে ফের আক্রমণ নাাকি পিছু হটা, শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে? পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

জামালদের হতাশার দিনে ট্রফি জিতল ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বি-পাক্ষিক সিরিজে সিশেলসের বিপক্ষে যখন হতাশ করল বাংলাদেশ, ঠিক একই সময়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হলো ভরাত। তারা টানা দুই ম্যাচে হারাল মায়ানমার ও কিরগিজস্তানকে। নিজেদের মাঠে মঙ্গলবার কিরগিজস্তানকে ২-০ গোলে হারায় ভারত। দলটির হয়ে গোল করেন সন্দেশ জিঙ্ঘন ও সুনিল ছেত্রি।

আগের ম্যাচে মায়ানমারকে হারানোয় এই ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন হতো ভারত। তবে সুনিলরা জয়ের জন্যই খেলতে নেমেছিল। আক্রমণাত্মক দল সাজিয়েছিলেন কোচ স্টিমাচ। শুরু থেকেই প্রতিপক্ষ বক্সে আক্রমণ শুরু করে ভারত। দুই প্রান্ত ব্যবহার করে বারবার আক্রমণে উঠছিলেন আকাশ মিশ্র, ব্রেন্ডন ফের্নান্দেসরা। শেষ পর্যন্ত মাঠও ছাড়ে তারা জয় নিয়ে।

পাশের দেশ ভারত যখন শিরোপার আনন্দে মেতেছে, ঠিক তখন বাংলাদেশের ফুটবল ডুবেছিল হতাশায়। এই হতাশা শৌখিন’ ফুটবলারদের নিয়ে গড়া দল সিশেলসের বিপক্ষে হেরে যাওয়ার। সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে সিশেলস। দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছিল একই ব্যবধানে। ফলে এই সিরিজ শেষ হলো ১-১ সতায়।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ পিছিয়ে আছে সিশেলস। বাংলাদেশের অবস্থান ১৯২, সিশেলসের অবস্থান ১৯৯তম স্থানে। সেই দলের বিপক্ষে এমন হারে বাংলাদেশি ফুটবল সমর্থকেরা হতাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাল-তপুদের নিয়ে তাই সমালোচনার ঝড় বইছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit