বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

দেশের মানুষ ভালোনেই ; ঈদের পরে বিএনপি’র ১০ দফা বাস্তবায়নে সরকার পতনের এক দফা আন্দোলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৩৯ Time View

মনিরুল ইসলাম মনি ও তরিকুল ইসলাম : শাশা / ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগয়ি সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন এই ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের যত তাড়াতাড়ি পতন হবে তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে। সাধারন জনগনের বিজয় হবে। তিনি তৃনমুল পর্যায় সকল নেতা কমিকে পবিত্র ঈদের পর বিএনপি’র ১০ দফা বাস্তবায়নের জন্য সরকার পতনের ১ দফা আন্দোলন শুরু হবে। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, আইনের শাসন বাস্তবায়ন, নিত্যদ্রব্য মুলের উর্দ্ধগতি, সাধারন মানুষের জিম্মি করে পুলিশ দিয়ে নির্যাতন, হামলা, মামলা, গুম, খুন, অপহরন করাসহ গত ১৪ বছরের সরকারের সকল অপকর্মের জবাব দিতে রাজ পথে নামার জন্য প্রস্তুত থাকার আহবান জানান।

মঙ্গলবার যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন বিএনপি কতৃক আয়োজি এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি কর্মিদেরকে এ কথা বলেন। তিনি বলেন সরকার ভালো করে জানে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভোট হলে তাদের জামানত বাঁচবে না। জনগনের অংষ গ্রহন মুলক ভোটে সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আবার গত ২০০১৪ সালের বিনা ভোটে ও ২০১৮ সালের রাতেরভোটের মত করে আরও একটি ষড়যন্ত্র করতে মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন দেশের উন্নয়নের কথা বলে জনগনের পকেট কেটে লক্ষ লক্ষকোটি টাকা পাচার করেদেশকে অর্থ নীতি শুন্্য করে ফেলেছে।

জনগনেরভোটে বিশ্বাসী না বলে সরকার প্রতি নিয়ত বিদ্যুৎ,তেল ও গ্যাসের মুল্য বৃদ্ধি করছে।যে কারনে মানুষের জীবন যাত্র দূর্বিসহ হয়ে পড়েছে। সামান্য আয়ে সংসার চালাতে মহিমসিম খাচ্ছে। তাই দেশের কথা চিন্তা করে ,মদেশের জনগনের সকল ন্যায় সংগত অধিকার আদায় করতে বিএনপি সহ অনেক দল রাজ পথে নেমে এসেছে। গনআন্দোলনের মধ্যে দিয়ে সারকারকে পতন ঘটাতে হবে বলে জানান।

নাভারন ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম রমিজ উদ্দিন ভঁইয়ার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পুরাতন বাজারের আকিজ মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সন্মানীত সদস্য এ্যাড. ইসহক, আলহাজ্ব মিজানুর রহমান খান,ঝিকরগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক মোর্তজা ইলাহী টিপু, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, ঝিকরগাছা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, আশরাফুজ্জামান খান রনি, ইনামুল হক, সদস্য শাহীন আহম্মে, গোলাম কাদের বাবলু, ঝিকরগাছা পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুর কবির , হাবিবুর রহমান মন্টু, শার্শা উপজেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব আফরাফুল আলম বাবু, মনিরুল ইসলাম মনি, যশোর জেলাসেচ্ছা সেবক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম, যশোর জেলা বিএনপি নেতা আলী হোসেন মদন, নাভারন ইউনিয়ন বিএনপি’র আহবায়কও সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মিনু, সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা জিয়াউল হক, ঝিকরগাছা উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেলহোসেন লিটন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, শার্শা উপজেলা কৃষক দলের আহবায়ক সাখাওয়াতহোসেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম রানা, নাভারন ইউনিয়ন বিএনপি নেতা জহুরুল ইসলাম লিন্টু, নুরুজ্জামান কনক, হায়দার আলী, আমির হোসেন মেম্বর, তবিবর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit