মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ঢাকায় আইওসি রিজিওনাল কমিটির অধিবেশন শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া তিন দিনব্যাপী এ অধিবেশন আয়োজন করেছে বাংলাদেশ। বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিনিধি, আইওসি-ইউনেস্কো সচিবালয়, ইন্ডিয়ান ওশান কমিশন এবং বিশ্বব্যাংকের স্বতন্ত্র পর্যবেক্ষক ও প্রতিনিধিরা এ সেশনে অংশগ্রহণ করেন।

অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে – বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, সৌদি আরব এবং ইয়েমেন। দেশের বাইরে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এক ভিডিও বার্তার মাধ্যমে তিন দিনব্যাপী সেশনের উদ্বোধন ঘোষণা করেন এবং আয়োজক দেশের পক্ষে উদ্বোধনী বক্তব্য দেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এই অঞ্চলের নিরাপত্তা, সংযোগ, শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা; প্রকল্প গ্রহণ; এবং সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত মহাসাগরের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সুনির্দিষ্ট স্বার্থ ও অগ্রাধিকার বিবেচনা করে এই অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী আইওসিআইএনডিআইও-কে আঞ্চলিক কমিটি থেকে একটি সাব-কমিশনে উন্নীত করতে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম এবং ইন্টারগর্ভমন্টোল ওশানোগ্রাফিক কমিশনের (আইওসি) নির্বাহী সচিব ভ্লাদিমির রিয়াবিনিন। এ ছাড়া আইওসি সভাপতি এরিয়েল হার্নান ট্রয়সি, ইন্টারন্যাশনাল সীবেড অথরিটি’র মহাসচিব মাইকেল ডব্লিউ লজ, এবং আইওসি আফ্রিকার সভাপতি প্রফেসর আফিয়ান কৌদিও ভিডিও বার্তার মাধ্যমে প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন।

আগামী দুই দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণকারীরা আইওসিআইএনডিআইও -এর অগ্রাধিকার প্রোগ্রাম ও প্রকল্প, ইউনেস্কো এবং আইওসি-এর সাম্প্রতিক উন্নয়ন, ২০২১-২০২৩ সালের আইওসিআএনডিআইও -এর বিভিন্ন কার্যক্রম, সূনীল অর্থনীতি, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, সমুদ্রের বাস্তুতন্ত্র ও মানবস্বাস্থ্য, জাতিসংঘ ঘোষিত ইউএন-এর ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং ২০২৩-২০২৫ অর্থবছরের বাজেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit