মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

জাপানে ভূমিকম্পের আঘাত, নেই সুনামি সতর্কতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলের আওমোরিতে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আওমোরিতে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। এতে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আওমোরিতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ারে’ জাপানের অবস্থান; যে কারণে দেশটিতে ভূমিকম্প একেবারে সাধারণ ঘটনা। তীব্র কম্পনপ্রবণ এই ‘রিং অব ফায়ার’ দক্ষিণপূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত রয়েছে।

সূত্র : এনডিটিভি ও এএফপি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit