বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম

 মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন জাতীয় স্মৃতি সৌধ স্থলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো  মহান স্বাধীনতা দিবস

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৪৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন জাতীয় স্মৃতিসৌধ স্থলে মনিয়ন্দ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে  যথাযোগ্য মর্যাদায় পালিত হল ২৬ শে মার্চ ৫১ তম মহান স্বাধীনতা দিবস।উক্ত ৫১ তম মহান স্বাধীনতা দিবসে সভাপতিত্ব করেন ১ নং ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম চৌধুরী দীপক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষক বৃন্দ সহ উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ।

উক্ত মহান স্বাধীনতা দিবসের আয়োজক হিসেবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ শাহজাদা সেলিম,শ্রী লিটন চক্রবর্তী, মিন্টু দাস, বাছির মিয়া সহ সমাজের গুন্য মান্য ব্যক্তিবর্গ।২৬ শে মার্চ প্রথম প্রহরে মনিয়ন্দ মুক্তিযোদ্ধা সংসদ  সন্তান কমান্ডের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ত্রিশ লক্ষ তাজা রক্তের প্রাণের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ পাওয়ায় সেই সমস্ত বীর শহীদ দের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পড়ে মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী দের নিয়ে এক র্যালি শুরু হয়,রেলী টি বিভিন্ন সরক প্রদক্ষিণ করে এবং তাদের মুখে স্লোগান ছিল মহান স্বাধীনতা দিবস সফল হোক সফল হোক।রেলী শেষে জাতীয় স্মৃতি সৌধ স্থলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এম এ আমান উল্লাহ খান এর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত এবং গিতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়,,এরপর মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী দের মধ্য থেকে কবিতা আবৃত্তি, চিত্রাংকন,দেশাত্মবোধক গান নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিচারক দের নাম্বারের পরিপ্রেক্ষিতে কোমলমতি শিক্ষার্থী দের মাঝে বিভিন্ন পুরষ্কার বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit