রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

কেন সৌদিকে ‘ভূস্বর্গ’ বললেন রোনালদোর প্রেমিকা জর্জিনা?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেসক্ : স্পেনের মডেল ও পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। বর্তমানে রোনালদোর সাথে সৌদি আরবে বসবাস করছেন তিনি। সৌদিতে বসবাস সম্পর্কে জর্জিনা জানালেন, দেশটিতে বসবাস করতে তিনি বেশ নিরাপদ অনুভব করছেন।

১১ সপ্তাহ হল আল নাসর ক্লাবের সাথে চুক্তি করে সৌদিতে আছেন রোনালদো। অনেকেই বলেছিলেন ইউরোপীয় জীবনযাপনে অভ্যস্ত রোনালদো ও তার সঙ্গী জর্জিনা সৌদিতে থাকতে হাঁপিয়ে উঠতে পারেন। আল নাসরের সাথে চুক্তি হতে পারে তাদের গলার কাঁটা। তবে জর্জিনা দিলেন উল্টো তথ্য। বিরান মরুতেই নয়া পরাণের দেখা পেয়েছেন তিনি।

জর্জিনা জানালেন, তিনি আরব্য জীবনের সাথে খুব সহজেই মানিয়ে নিয়েছেন। মরু ‘বালুর দুন’ তিনি উপভোগ করছেন বেশ ভালোভাবেই। আরবের আতিথেয়তা ও সংস্কৃতি তাকে বেশ মুগ্ধও করছে। তিনি সৌদির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিয়মিত। 

সৌদির সুগন্ধি (পারফিউম) ব্রান্ড লাভেরনের সাথে একযোগে কাজ করছেন জর্জিনা। তাদের একটি প্রচারণাতে অংশ নিয়েই তিনি তার আরব্য জীবন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

এক ভিডিওতে নিজের পরিচয় দিতে গিয়ে জর্জিনা বলেছেন, ‘মারহাবা, আমি জর্জিনা।’ সৌদি সংস্কৃতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি এই দেশে বেশ নিরাপদ অনুভব করছি। এখানকার পারিবারিক মূল্যবোধও বেশ ভালো।’
 
মরুভূমিতে ঘোরার অভিজ্ঞতা নিয়ে জর্জিনা বলেছেন, ‘এই ভূস্বর্গের সাথে যুক্ত হতে পেরে আমি বেশ আনন্দিত। সৌদি মরুর ক্ষমতা ও জাদু অবিশ্বাস্য।’

সৌদির রমজানের অভিজ্ঞতা জানাতে গিয়ে রোনালদোর প্রেমিকা বলেছেন, ‘প্রকৃত জায়গা থেকে রমজানের স্বাদ নিতে পারা আমার জন্য বিশেষ কিছু।’ 

২০১৬ সাল থেকে রোনালদোর সাথে আছেন জর্জিনা। 

সূত্র: খালিজ টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit