বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

যেসব খাবার দাঁতের জন্য ক্ষতিকর, প্রতিরোধে কী করতে হবে?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দাঁত আমাদের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ। প্রতিদিন আমরা যে খাবারগুলো খাই দাঁত তা চূর্ণবিচূর্ণ করে ভেঙে পরিপাক উপযোগী করে তোলে, ফলে আমরা যথাযথ পুষ্টি গ্রহণ করতে পারি। সে জন্য বলা হয় মুখের স্বাস্থ্য সামগ্রিক দেহের স্বাস্থ্যের প্রতিচ্ছবি। দাঁতের জন্য উপকারী অনেক খাবারের কথা আমরা জানি; কিন্তু এমন অনেক খাবার আছে, যেগুলো দাঁতের জন্য অনেক ক্ষতিকর। এই খাবারগুলো বর্জন করে দাঁত সুস্থ-সবল করার ব্যবস্থা করতে হবে।

* মিষ্টি বা চিনিযুক্ত আঠালো খাবার যেমন কেক, পেস্ট্রি, ক্যান্ডি, ব্রেড ও ভঙ্গুর মচমচে মিষ্টি চিপস ইত্যাদি খাবার।

* কার্বোনেটেড কোমল পানীয়তে প্রচুর চিনি, ফসফরিক এসিড ও সাইট্রিক এসিড থাকে। এগুলো এনামেলের জন্য ক্ষতিকর।

* কফি, অ্যালকোহল বর্জন করতে হবে। কারণ তা লালা নিঃসরণ কমিয়ে দেয়।

মিষ্টি খাবারগুলো বা দাঁতের জন্য ক্ষতিকর খাবারগুলো অনেক সময় আমাদের প্রয়োজনে বা অপ্রয়োজনে খেতে হতে পারে; কিন্তু তা যেন আমাদের দাঁতে ক্ষতিকর কোনো প্রভাব বিস্তার না করতে পারে সে জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।

* প্রথমে আঁশযুক্ত খাবার খেতে হবে। পরে মিষ্টি খাবার খেতে হবে। আঁশযুক্ত খাবার প্রথমে খেলে মুখ থেকে লালা নিঃসৃত হবে, যা ক্ষতি কিছুটা প্রশমিত করবে।

* প্রতিদিন দুইবার ১২ ঘণ্টা অন্তর ব্রাশ করতে হবে। সম্ভব হলে প্রতিবার খাবার পর ব্রাশ করতে হবে।

* প্রতি রাতে একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে।

* মিষ্টি ও আঠালো খাবার গ্রহণের পর ব্রাশ করতে হবে।

* ফল বা ফলের রস পান করার কুলকুচি করতে হবে।

* দ্রুত ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

* ক্ষতি জটিলতর অবস্থায় না চলে গেলে প্রফেশনাল ডেন্টাল কেয়ার জন্য যা করার দরকার তা করতে হবে।

* ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের কাছে বা ডেন্টিস্টের কাছে বার্ষিক ভিজিট নিশ্চিত করতে হবে।

* আমাদের মনে রাখতে হবে, বেশি ক্ষতি হলে সময় ও খরচ উভয়ই বেড়ে যায়। তাই আগে থেকে সচেতন হোন, দাঁত ও মাড়ি সুস্থ রাখুন। দাঁত ও মাড়ি সুস্থ থাকলে দেহ সুস্থ থাকবে।

অধ্যক্ষ
খুলনা ডেন্টাল কলেজ

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit