রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

দেশে ফিরেই শাকিব খানের নামে মামলা করবেন রহমত উল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : রহমত উল্লাহ বলেন, শাকিব খানের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছি, সেগুলো অস্ট্রেলিয়ায় উনি ঘটিয়েছেন। আমি শুধু বর্ণনা করেছি। একজন দেশসেরা চিত্রনায়ক তার কাজের প্রতি মনোযোগ দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করেছেন সেটিই বলেছি।

রহমত উল্লাহর আইনজীবী তাবারক হোসেন ভূঁইয়া সময় সংবাদকে বলেন, শাকিব খানের বিরুদ্ধে সব ধরনের নথিপত্র আমাদের কাছে আছে। সেই সঙ্গে প্রযোজক রহমত উল্লাহকে তিনি যেভাষায় কথা বলেছেন সে বিষয়ে বিভিন্ন টেলিভিশনে দেয়া শাকিবের বক্তব্যগুলো আমরা কোড করেছি। শাকিবের ওই বক্তব্য ও অস্ট্রেলিয়ায় শাকিবের কর্মকাণ্ডগুলোকে আমলে নিয়ে আমরা শাকিবের বিরুদ্ধে মামলা করব। আমাদের ক্লায়েন্ট আগামী মাসে দেশে ফিরলেই মামলা করা হবে।

এদিকে রহমত উল্লাহ গেল ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনে তিন সমিতিতে চিঠি দেয়ার পর শোবিজ অঙ্গনে শাকিবের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। পরে ১৮ মার্চ রহমতউল্লাহর বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হয়েছিলেন শাকিব খান। তবে থানা মামলা নেয়নি। থানা থেকে আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেয়া হয়।

পরদিন ১৯ মার্চ দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান তিনি। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করেন শাকিব খান। পরে  গেল ২৩ মার্চ মামলা করতে আদালতে যান শাকিব খান। ওইদিন তিনি প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এনে একটি মামলা করেন। সোমবার (২৭ মার্চ) প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit