শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

রেকর্ডগড়া ম্যাচে ক্যারিবিয়ানদের হারালো প্রোটিয়ারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ২৫৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই লক্ষ্য প্রোটিয়ারা টপকে ৭ বল হাতে রেখে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি রান তাড়ায় বিশ্ব রেকর্ড। ৬ উইকেটের জয় তুলে নিয়ে তারা গড়েছে বিশ্ব রেকর্ড।

শুধু রান তাড়ার দিক থেকেই নয়, দুই দল মিলিয়ে ম্যাচে ৫১৭ রান আর ৩৭ ছক্কাও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড। রেকর্ড গড়া জয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সফল তাড়ায় সর্বোচ্চ রান ছিল অস্ট্রেলিয়ার। ২০১৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের ২৪৩ টপকে ২৪৫ রান তুলেছিল ডেভিড ওয়ার্নারের দল। আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে দক্ষিণ আফ্রিকার সামনে ছিল রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ।

সেই লক্ষ্যে রান তাড়ার প্রথম বল থেকেই মেরে খেলার তালে ছিলেন কুইন টি কক ও রিজা হেনড্রিকস। আকিল হোসেন আর জেসন হোল্ডারের করা প্রথম ১৮ বলের ১২টিই পরিণত হয় বাউন্ডারিতে। ৫ ওভারেই দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে জমা হয়ে যায় ৯২ রান। মাত্র ১৫ বলে পঞ্চাশ পূর্ণ করেন ডি কক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় আর দক্ষিণ আফ্রিকার দ্রুততম ফিফটি।

পাওয়ার প্লের মধ্যে ১০২ রান তুলে ফেলা প্রোটিয়াদের রান ১০ ওভারে শেষে দাঁড়ায় বিনা উইকেটে ১৪৯-এ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের প্রথম দশ ওভারে এটিই সর্বোচ্চ রান। শেষ পর্যন্ত তিনি আউট হন ৪৪ বলে ১০০ রান করে। তখনও জয়ের জন্য দলের প্রয়োজন ছিল ৫৫ বলে ১০৭ রান। তবে বাকিটা পথ এগিয়ে নিতে অসুবিধা হয়নি অ্যাইডেন মার্কারামদের। ২৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেন রেজা হেন্ডরিক্স।

এই ম্যাচে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস। টি-টোয়েন্টিতে যেটা কিনা ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০১৬ সালে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। এখন এই রেকর্ড জনসন চার্লস এর কাঁধে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit